কোভিড—১৯ সংক্রমন মোকাবেলায় বাংলাদেশ কোষ্ট গার্ড বেইস অগ্রযাত্রা, পটুয়াখালীর ব্যস্থাপনায় পটুয়াখালী সদর ও বাউফল উপজেলার বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করেছে।
গতকাল কোষ্ট গার্ড বেইস অগ্রযাত্রা, পটুয়াখালীর কমান্ড্যান্ট এম এনামুল হক, (সি), পিএসসি, বিএন, কমান্ডার এম আবু সাইদ, (সি), বিএন, এবং গোয়েন্দা কর্মকর্তা, সার্জন লেঃ কমান্ডার এম ফাইজুর রহমান মিরাজ, সার্বিক সহযোগিতায় বিদ্যানন্দ যাকাত ফাউন্ডেশন হতে প্রাপ্ত ২০০ ব্যাগ ত্রান পটুয়াখালী সদরের, কালিকাপুর, ইটবাড়িয়া, ১ নং ব্রীজ, ২ নং ব্রীজ, সারিকখালী, এলাকায় বিতরণ করা হয়। এছাড়াও ৩০ এপ্রিল বাউফল উপজেলার নগরহাট জামিয়াতুস সুন্নাহ কওমিয়া মাদ্রাসা ও এতিম খানা, ভাংঙ্গা গ্রামসহ বিভিন্ন এলাকায় ২০০ ব্যাগ সহ মোট ৪০০ ব্যাগ ত্রান অসহায় ও দূঃস্থদের মাঝে বিতরন করা হয়। কোস্ট গার্ড কর্মকর্তা এম ফাইজুর রহমান মিরাজ বিএন জানান কোস্ট গার্ড এর এ কার্যক্রম অব্যাহত থাকবে।